উত্তরদিনাজপুর

মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় শনিবার ৫২ টি শিশু আলয়ের শুভ দ্বারোদঘাটন হল উত্তর দিনাজপুরে

সমাজের সমস্ত শিশুদের সুন্দর পরিবেশে প্রাক প্রাথমিক পাঠ ও পুষ্টিকর আহার প্রদানের সাথে মানসিক বিকাশের সহায়তা প্রানবন্ত পরিবেশ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় শনিবার ৫২ টি শিশু আলয়ের শুভ দ্বারোদাঘাটন হল উত্তর দিনাজপুরএ। এদিন মূল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় কালিয়াগঞ্জের ৮ নাম্বার মোস্তাফানগর পঞ্চায়েতের পশ্চিম কুনোর গ্রামে। আইসিডিএস প্রকল্পের আধীনে চালু অঙ্গনওয়ারী কেন্দ্র গুলিকে নবরূপে দিয়ে গড়ে তোলা হচ্ছে শিশু আলয় হিসাবে। এদিন পশ্চিম কুনোরে নব নির্মিত শিশু আলয়ের দ্বারোদঘাটন করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য্য। প্রধান অথিতি ছিলেন জেলা পরিষদের শ-সভাধিপতি পূর্নেন্দু দে, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক আয়েষা রানী। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিডিএসের জেলা প্রকল্প আধিকারিক চন্দন কুমার দে, কালিয়াগঞ্জের বিডিও মহম্মদ জাকারিয়া,পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য,মোস্তাফানগর গ্রামপঞ্চায়েতের প্রধান মীরা মিশ্র,কালিয়াগঞ্জ পুরসভার উপ-পুরপতি বসন্ত রায়,অতিথি হিসাবে অসীম ঘোষ ও দধীমোহন দেবশর্মা ।এদিন কালিয়াগঞ্জ পশ্চিম কুনোর শিশু আলয় উদ্বোধন ছাড়াও উত্তর দিনাজপুর জেলারে ৫২টি শিশু আলয়ের শুভ দ্বারোদঘাটন হয়। গ্রাম পঞ্চায়েতের তত্বাবধানে ও ব্লক প্রশাসনের মাধ্যমে এই শিশু আলয় ভবন গড়া হচ্ছে উত্তর দিনাজপুরে।১০০ দিনের কাজ প্রকল্প ও উত্তরবঙ্গ  উন্নয়ন দপ্তর সহ অন্যান সরকারী দপ্তরের যৌথ অর্থে খচরে এই শিশু আলয় গড়া হচ্ছে। খিচুড়ি খাওয়ানোর স্কুল হিসাবে মানুষের মনে গেথে থাকা অঙ্গনওয়ারী ব্যবস্থার ভোল পাল্টে দিতে মুখ্যমন্ত্রীর এই শিশু আলয় প্রক্লপ।আগামীতে শতাধিক শিশু আলয় গড়া হচ্ছে জেলা জুড়ে।